• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৩৭ শেয়ার
Update শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পারভেজ গাদ্দাফী, 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রি সংগঠনের পূর্বের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, “সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় হতে হবে। স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে।”
সভায় বিদায়ী সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সংগঠনকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। নতুন নেতৃত্ব আমাদের অর্জন আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। সততা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলাই আমাদের শক্তি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুন্দর একটি শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে রাখা যায়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, বিভিন্ন স্তরের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।
এ ছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের উন্নয়নকেন্দ্রিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।শেষে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories