আত্রাইয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের যোগদান-- প্রজন্মের আলো
সংবাদদাতা:
নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন শেখ মো. আলাউল ইসলাম ।সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
সোমবার তাঁর যোগদানের পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক নবাগত ইউএনও-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও উপজেলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন।
সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের মানুষের সেবায় নিজেকে নিবেদিত করার দৃঢ় অঙ্গীকার করেন। তিনি একটি উন্নত ও নিরাপদ আত্রাই গড়ার লক্ষ্যে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হান্নান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।