• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলামের মতবিনিময়

প্রজন্মের আলো / ৫৬ শেয়ার
Update সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
​মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ খবিরুল ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার লক্ষ্য ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তবে আমার মূল লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলাকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা। আত্রাইয়ের আপামর জনগণের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণ ও একটি উন্নত জীবন নিশ্চিত করাই আমার প্রধান উদ্দেশ্য।
​নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে জামায়াত প্রার্থী খবিরুল ইসলাম তার অগ্রাধিকারগুলো উল্লেখ করে তিনি বলেন, যদি জনগণ আমাকে সুযোগ দেন, তবে আমি আত্রাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো। বিশেষ করে, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
​মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে মোঃ খবিরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে এবং উন্নয়নের পথে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন। আত্রাইয়ের সার্বিক উন্নয়ন এবং জনগণের সঠিক তথ্য নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আশা করি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে এবং একটি উন্নত আত্রাই গড়ার এই যাত্রায় আমাদের পাশে থাকবেন।
​সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, আত্রাই ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন টগর।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক, আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়,  সাংবাদিক রিমা খাতুন, আহসান হাবিব, পারভেজ গাদ্দাফী, মুজাক্কির খীর প্রমুখ। ​মতবিনিময় সভা শেষে মোঃ খবিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আত্রাইয়ের জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

facebook sharing button
twitter sharing button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories