• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

প্রজন্মের আলো / ৮৫ শেয়ার
Update সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ​রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের সাধারণ মানুষ মনেপ্রাণে ধানের শীষকে সমর্থন করার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের লক্ষ্য-জনগণের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, নওগাঁ-০৬ আসনের মানুষের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমি এই বিজয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করে আমরা আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। আমাদের বিশ্বাস, এই নির্বাচন হবে জনগণের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ইনশাআল্লাহ, ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আমরা নওগাঁ-০৬ এই আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব এবং এসএম রেজাউল ইসলাম রেজুর হাতকে শক্তিশালী করব।
​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। আমরা দেশনায়ক তারেক রহমান ও রেজু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমার কাজ করে যাচ্ছি। বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতান্ত্রিক দল। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও জিয়ার আদর্শের পক্ষে রায় দেবেন।

​মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories