খালেক হাসান:
আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে নির্মাণাধীন ভবন (বন্যা আশ্রয় কেন্দ্র) পরিদর্শন করেন প্রকল্পের সহকারী পিডি সহকারি ইন্জিনিয়ার জালাল উদ্দীন।
বৃহশপতিবার দুপুরে তিনি নির্মাণাধীন ভবন (বন্যা আশ্রয় কেন্দ্র) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের মান যাচাই এবং অগ্রগতি পর্যবেক্ষণ করে ভিত্তি থেকে ছাদ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা মান নিয়ন্ত্রণের বিষয়গুলো নিশ্চিত করে এবং ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করেন এবং প্রকল্পের বাকি কাজ যথা সময়ে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সাব এ্যাস্ট্যিান্ট ইন্জিনিয়ার পলাশ মিয়া,আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইসমাইল হোসেন,ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।