• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র জমা

প্রজন্মের আলো / ১২৩ শেয়ার
Update রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজু-র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
রোববার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
​মনোনয়নপত্র জমা দেওয়ার পর এস. এম. রেজাউল ইসলাম রেজু মুঠোফোনে গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা এই আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।
​উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ জিয়ার হাতে গড়া এই সংগঠন আত্রাই-রাণীনগরের মানুষের হৃদয়ে মিশে আছে। আমাদের মনোনীত প্রার্থী রেজু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং সাধারণ মানুষের ব্যাপক সমর্থনে আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা মাঠে নেমেছি। আত্রাই-রাণীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রতিটি কর্মী এখন উজ্জীবিত।
​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে প্রার্থীর প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
​তিনি আরও যোগ করেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। প্রশাসনের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে । কেউ আচরণ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
​মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর ও আবু বক্কর। আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories