আত্রাইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
প্রজন্মের আলো
/ ৬২
শেয়ার
Update
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
অনুগ্রহ করে শেয়ার করুন
পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপোষহীন নেত্রী ৩০ শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সারাদেশ ৭ দিনব্যাপী শোক ও সাতদিনব্যাপী কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অংশ হিসেবে আত্রাই উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির দলীয় কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার এর পক্ষে থেকে বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।সকালে কালো পতাকা টাঙ্গানো হয়,সকলে কালো ব্যাজ ধারণ করেন। আত্রাই বিএনপির দলীয় কার্যালয় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।