• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রজন্মের আলো / ৮৬ শেয়ার
Update শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“প্রযুক্তি ও সমতার কল্যাণে, সমাজসেবায় আস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা ও যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, আত্রাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তপন, সাংবাদিক রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন । উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ তাদের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূরে আলম সিদ্দিক বলেন, সমাজসেবা একটি মানবিক রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে সমাজসেবা আরও সহজ ও স্বচ্ছ হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনাই সরকারের মূল লক্ষ্য। সঠিকভাবে উপকারভোগী নির্বাচন ও সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে সমাজসেবায় এগিয়ে আসতে হবে। সমতা ও কল্যাণ নিশ্চিত করলেই একটি টেকসই সমাজ গড়ে উঠবে। সমাজসেবা অফিসে সেবা নিতে আসা গরিব, অসহায় মানুষ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories