• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ছাত্রশিবিরের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১০২ শেয়ার
Update সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি দুপুর ১২ ঘটিকায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান এর সঞ্চালনায় আত্রাই উপজেলা শিবিরের সভাপতি মতিউর রহমান শাহিনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব।
প্রধান আলোচক আব্দুর রাকিব তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়; লক্ষ্য নির্ধারণ, নৈতিকতা ও সময় ব্যবস্থাপনাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তোলে। শিক্ষার্থীদের উচিত নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার বেছে নেওয়া এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে প্রস্তুত করা।
তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা পেলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে পারে। এ ধরনের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় অনুষ্ঠানে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিবিরের সভাপতি মোঃ বিপ্লব শেখ, কলেজের দায়িত্বশীল সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানের আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories