• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

প্রজন্মের আলো / ১২৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাই উপজেলায় নারী শিক্ষার প্রসারে সাফল্যের ধারা অব্যাহত রাখতে আরও এক ধাপ এগিয়ে গেল বড়শিমলা মহিলা কলেজ। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ফলক উন্মোচন করেন বড়শিমলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
​উদ্বোধন শেষে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতি মোঃ মামনুর রশিদ সিদ্দিক হিরু বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উত্তর জনপদের নারী শিক্ষায় আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর বিকল্প নেই। এই নতুন ভবনটি ছাত্রীদের পড়াশোনায় আরও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। আমাদের লক্ষ্য বড়শিমলা মহিলা কলেজকে এই অঞ্চলের একটি শ্রেষ্ঠ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
​স্বাগত বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের কলেজের ফলাফল বরাবরই ঈর্ষণীয়। এবারও একজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ সহ অধিকাংশ পরীক্ষার্থী অত্যন্ত ভালো ফলাফল করে কলেজের গৌরব অক্ষুণ্ণ রেখেছে। ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ের এই নতুন ভবনটি আমাদের দীর্ঘদিনের স্থানাভাব দূর করবে। আমরা এখন আরও নিবিড়ভাবে ছাত্রীদের পাঠদান নিশ্চিত করতে পারব।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ. এম. লুৎফুল বারী, উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দিন সরদার, সংশ্লিষ্ট ঠিকাদার সামসুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর ১ নং সদস্য মো. রেজাউন নবী তালুকদার, মকবুল হোসেন, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি স. ম. সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম- সম্পাদক মো. ময়েনুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মো. হাসান আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মকুল হোসেন ও প্রধান শিক্ষক আঃ জলিল ।
​এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. মনসুর রহমান, মো. আব্দুল মজিদ, লোকমান, নিতাই, নজরুল ইসলাম, খালেক, আব্দুর রউফ সরদার, নিয়ামুল, উজ্জ্বল, সৈয়দ রুহুল আমিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories