• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৬১ শেয়ার
Update বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​​সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের উন্নয়নের পথে প্রধান বাধা। এগুলো রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ​আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি থাকবে। আমরা চাই আত্রাইয়ের প্রতিটি মানুষ যেন নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

​এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার , ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন, সম্রাট হোসেন, আত্রাই থানা প্রসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, জামায়াত নেতা শাহিন আহমেদ, আঃ রশিদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories