• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল

প্রজন্মের আলো / ৬৪ শেয়ার
Update সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আমতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
নওগাঁ-৬ (আত্রাই–রানীনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এস.এম. রেজাউল ইসলাম (রেজু)-এর পক্ষে আয়োজিত এ মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার বিরাজ।
এছাড়াও  জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমানসহ আত্রাই উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories