• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতামূলক গণপ্রচারনা শুরু

প্রজন্মের আলো / ১৬৬ শেয়ার
Update সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণপ্রচারণা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে ও সচেতন ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণে এই প্রচারণা কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে।
২৫ জানুয়ারি রবিবার রাত ৮টা থেকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ ছাত্রদের নেতৃত্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তারা সাধারণ জনগণের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোট প্রদানের উপকারিতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
প্রচারণাকালে বক্তারা বলেন, ‘হ্যাঁ’ ভোট দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, জনগণের মতামতের প্রতিফলন ঘটাবে এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। তারা আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় মত প্রকাশের সুযোগ পায়, যা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবশক্তির সংগঠক তুষার আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সদস্য সচিব দেওয়ান মেহেদী, বিশিষ্ট চিকিৎসক ও মানবাধিকার কর্মী মোজাক্কেরুল ইসলাম মুজাক্কির, আত্রাই উপজেলা যুবশক্তির সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণভোট একটি ঐতিহাসিক সুযোগ—এ সুযোগ কাজে লাগিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে। তারা আশা প্রকাশ করেন, আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষ গণভোটে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories