পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিকেলে সারদারপাড়া ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) পাঁচপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সারদারপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোঃ জাহেদুল ইসলামের। মোঃ মোর্শেদ আলম পারভেজ পল্টুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ ( আত্রাই-রাণীনগর) ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু।
এ সময় আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা খোরশেদ আলম, পারভেজ, আশরাফুল ইসলাম (লিটন), এডভোকেট আব্দুল মতিন, ব্যারিস্টার টুটুল, ইঞ্জিনিয়ার বিরাজ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম (রেজু)বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সুসংগঠিত হয়ে মাঠে কাজ করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। এ সময় তিনি এলাকাবাসীর দাবির প্রতি সহমত ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি’র আত্রাই উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।