• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য ভিবিডি কর্তৃক সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

প্রজন্মের আলো / ১৮২ শেয়ার
Update সোমবার, ২ মার্চ, ২০২৬
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য ভিবিডি কর্তৃক সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী-- প্রজন্মের আলো

নাকিব আল হাসান:
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সোমবার (২ মার্চ  ,২০২৬)  দুপুরে নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলা কর্তৃক তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দেশের কারিগরি শিক্ষা গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । তাঁর গবেষণা ও শিক্ষাদর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আলোকিত করছে। করনাকালীন পরবর্তীতে শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন। শ্রেণি কার্যক্রমের পাশাপশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন আয় বর্ধক কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন যার মধ্যে ফ্রিল্যান্সিং অন্যতম। এ কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
ফলশ্রুতিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) , ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

এ সময় ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁর অ্যালামনাই সদস্য ও সাবেক সভাপতি নাকিব আল হাসান, বর্তমান সভাপতি সুজলা বানু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন, ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন এবং পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিটি সদস্য মমতা হেনাহ মিন্নি ও খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহান, জুলেখা খাতুন, মেহেদী হাসান, মেহেরাজ আফরীন, আমিনুল ইসলাম, উম্মে হাবিবা হিরা, সুমাইয়া স্নিগ্ধা, সাব্বির হোসেন, আল মুকিত, রহমতুল্লাহ ও মিনহাজ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories