পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে স্থানীয় আহসান গঞ্জ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আজকের এই ইফতারের মহামিলন প্রমাণ করে আমরা কতটা ঐক্যবদ্ধ।
আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও মনিয়ারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক বখস্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন। যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটনসহ আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক, সাধারণ জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।