ঢাকা জেলা রোভারের আয়োজেনে দুই দিন ব্যাপী আট বিষয়ে দক্ষতা অর্জন প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রজন্মের আলো
/ ৭০
শেয়ার
Update
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
তন্ময় রহমান:
ঢাকা জেলা রোভারের আয়োজেনে দুই দিন ব্যাপী আট বিষয়ে দক্ষতা অর্জন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ও ০১ মার্চ ২০২৬ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর আয়োজনে দুই দিনব্যাপী দক্ষতা অর্জন কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি সকালে তেজগাঁও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দক্ষতা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের কমিশনার জনাব মু. ওমর আলী, সম্পাদক জনাব ড. মোহা. আক্কাচ আলী সহ কোর্সটির প্রশিক্ষক এবং জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডারবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে তেজগাঁও কলেজে অফিস ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সাংবাদিকতা বিষয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর কলাভবনে ক্রাইম প্রিভেনশন ও ফটোগ্রাফি বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন পহেলা মার্চ সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ-এ কৃষি কর্মী, ব্লাড ব্যাংক ও আগুন নেভানো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্লাড ব্যাংক সেশন পরিচালনা করেন ইউনাইটেড হসপিটাল-এর প্রতিনিধি এবং আগুন নেভানো বিষয়ে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফুলবাড়িয়া স্টেশন।
দুই দিনে মোট আটটি বিষয়ে ঢাকা জেলা রোভারের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক রোভার স্কাউট সদস্যরা দক্ষতা অর্জন করে। প্রতিটি সেশন শেষে মূল্যায়ন অনুষ্ঠিত হয়।