বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বাংলাদেশ স্কাউটস দিবস–২০২৬ পালিত
প্রজন্মের আলো
/ ৪৩
শেয়ার
Update
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বাংলাদেশ স্কাউটস দিবস–২০2৬ পালিত-- প্রজন্মের আলো
মো. ফরিদ উদ্দিন মন্ডল:
“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” পতিপাদ্য নিয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বাংলাদেশ স্কাউটস দিবস–২০২৬ পালিত হয়েছে।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ রোভার স্কাউটস গ্রুপ এর আয়োজনে ৮ এপ্রিল সকালে
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ,গ্রুপ সভাপতি স্কাউটার আব্দুর রহমান রিজভী। স্কাউট পতাকা উত্তোলন করেন গ্রুপ সম্পাদক ও আরএসএল প্রভাষক আবু রেজা।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বিশেষ ক্রু মিটিং,পরিস্কার -পরিছন্নতা অভিযান এবং আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য আরএসএলবৃন্দ, শিক্ষক-কর্মচারি রোভার স্কাউট ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, অত্র কলেজের সকল শিক্ষক ও ডেমোনেস্টেটরগণ রোভার স্কাউটিং এর উপর কমপক্ষে ব্যাসিক কোর্স সমপন্ন করেছেন।