• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৪৮ শেয়ার
Update বুধবার, ১১ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আত্রাইয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয় । ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সতর্কতামূলক দ্রুত অগ্নি নির্বাপন কার্যক্রম  প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
  উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, দুর্যোগপ্রবণ দেশে টিকে থাকতে হলে আমাদের সকলকে আগে থেকেই সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই নয়, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে তারা দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং সঠিক প্রশিক্ষণ জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। শেষে তিনি বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories