সংবাদদাতা:
সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায়।
রোরবার (১৫ মার্চ) বৈকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেজুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, মোট বরাদ্দ ছিল ১৮ কার্টুন উন্নতমানের খেজুর। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৪৪ কেজি খেজুর। উপজেলার মোট ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে।
খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।