• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে এমপি এস এম রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১২৯ শেয়ার
Update বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী, 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু-কে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ বিকেল ৩টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক ও আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আমি এই কলেজে লেখাপড়া করেছি এই কলেজকে ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে।শিক্ষা ও অবকাঠামো উন্নয়নই অগ্রগতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি তরুণদের সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আত্রাই-রানীনগরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ সালাহ উদ্দিন বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠান কলেজের জন্য গর্বের। কারণ এমপি মহাদয় এই কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংসদ সদস্যের সহযোগিতায় প্রতিষ্ঠান এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories