তন্ময় রহমান:
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহশপতিবার সকালে উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আবু রেজা, রিপন সরদার, এসএম মাসুদ পারভেজ,মামুনুর রশিদ,সোহেল রানা,ইদ্রিস আলী, খালেক হাসান, হারুন অর রশিদ উজ্জল ,রফিকুজ্জামান মানিক প্রমুখ।
অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।