• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

প্রজন্মের আলো / ৭৪ শেয়ার
Update শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: 
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আত্রাই এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম। আত্রাই মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ রোভার স্কাউট, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফল। তাঁদের অবদান কখনো ভোলার নয়। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কল্যাণে সরকারের চলমান কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং সব সময় তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আত্রাই উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা প্রশাসকের পক্ষ থেকে  সংসদ সদস্যকে ক্রেস্ট, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories