• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৫৫ শেয়ার
Update বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সংবাদদাতা:
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। একই সাথে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানে আরও আগ্রহী করে তুলতে হবে। আজকের এই উদ্ভাবনী শক্তিই ভবিষ্যতে দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories