• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৫৯ শেয়ার
Update শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আত্রাই  মো. নূরে আলম সিদ্দিক। ​সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির জন্য আনন্দের। আমরা চাই আত্রাইয়ে এই উৎসবটি জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে।
এর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এবং আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করতে সক্ষম হব। আমরা এই উৎসবটিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছি এবং আমি বিশ্বাস করি আত্রাইয়ের জনগণ আমাদের সাথে একাত্ম হয়ে এই লক্ষ্য অর্জনে কাজ করবে।
​সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিনিধি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান বুলু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. আফজাল হোসেন, মো. মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories