• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৪৭ শেয়ার
Update বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নতুনের আবাহনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ষবরণ ও বৈশাখী ​অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শুভ আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) এর সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমরা একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিই। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

​সভাপতির তার সমাপনী বক্তব্যে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসন সব সময়ই সচেষ্ট। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি পৌঁছে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন। ১৪৩৩ বাংলা নববর্ষ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-এই প্রত্যাশাই করি।

এসময় আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন, ।

এছাড়াও ​শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ রঙিন পোশাক ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories