• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ

প্রজন্মের আলো / ৬০ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেতগাড়ী শাখায় ব্র্যাক-এর আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম (UPGP)-এর আওতায় অতিদরিদ্র পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে গবাদিপশু (ষাঁড় ও বকনা গরু) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এ উদ্যোগ অতিদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে। বিতরণকৃত গবাদিপশু সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে পরিবারগুলো যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।”
ব্র্যাকের কর্মকর্তারা জানান, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মূলত দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে মূলধারার অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে। এরই অংশ হিসেবে রানীনগর উপজেলার বেতগাড়ী শাখার নির্বাচিত অতিদরিদ্র পরিবারগুলোর মাঝে সম্পদ হিসেবে গবাদিপশু প্রদান করা হয়েছে, যাতে তারা পুষ্টি ও আয়ের সংস্থান করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ. কে. আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো. রুহুল আলম, সিনিয়র অফিসার (ইএসআই) অরুণ কুমার রায়, শাখা ব্যবস্থাপক মোছা. খাদিজা খাতুন ও মোছা. নাসিমা খাতুনসহ ব্র্যাকের স্থানীয় শাখার হিসাব কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকারভোগী পরিবারের সদস্যরা। গবাদিপশু পেয়ে উপকারভোগীরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, উক্ত শাখায় ২০২৬ সালে ৩০০ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি তাদেরকে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মানষিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে মূল স্রোতধারায় নেওয়ার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories