• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিক মজিদ মল্লিকের ভাইয়ের মৃত্যু

প্রজন্মের আলো / ৫৬ শেয়ার
Update মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:

নওগাঁর আত্রাই উপজেলায় ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মো. শহিদ মল্লিক (৪৪) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শহিদ মল্লিক উপজেলার মির্জাপুর হাতিয়াপাড়া গ্রামের মো. খয়ের মল্লিকের ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকার আত্রাই প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল মজিদ মল্লিকের ছোট ভাই।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বেলা অনুমান ২ ঘটিকায় উপজেলার ভবানীপুর এলাকায় অসাবধানতাবশত একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন শহিদ মল্লিক।

মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​শোকার্ত হৃদয়ে সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক বলেন, আমার ছোট ভাই এভাবে আমাদের ছেড়ে চলে যাবে তা কখনো কল্পনাও করিনি। তার এই অকাল মৃত্যুতে আমাদের পরিবারের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। আমি সবার কাছে আমার ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।

​এ বিষয়ে আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী। তার ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে আত্রাই থানা প্রেসক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

​খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories