মো. ফরিদ উদ্দিন মন্ডল:
নওগাঁর আত্রাই উপজেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে মঙ্গলবার (১২ মে) বিকেলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, বড় শিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী, চকশিমলা দাখিল মাদ্রাসার সুপার মো. মোফাজ্জল হোসেন এবং চকশিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান বল্লভ মন্ডল, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন শ্রমিকদল দল, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রধান অতিথিকে ফুল নিয়ে শুভেচ্ছা জানান।

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শেখ মো, রেজাউল ইসলাম রেজু এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়– প্রজন্মের আলো
বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের মেধা বিকাশে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অপরিহার্য।
এ সময় তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, আগামী ১ বছরের মধ্যে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি কলেজের অসমাপ্ত সকল উন্নয়ন কাজ সম্পন্ন এবং কলেজ চত্বর সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও তিনি কলেজের পার্শ্ববর্তী মসজিদের সংস্কার কাজ করে দেওয়ার ঘোষণা দেন এবং আত্রাই-রাণীনগরকে একটি মডেল ‘শান্তির এলাকা’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, ও রাণীনগর এসি ল্যান্ড নাবিলা ইয়াসমিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লথিপ, বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাড. মো. আবু মাসুম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের এই বর্ণিল আয়োজন উপস্থিত অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি মো. রেজাউল ইসলাম রেজু। পুরো কলেজ প্রাঙ্গণ শিক্ষার্থীদের উল্লাস ও মিলনমেলায় এক উৎসবের জনপদে পরিণত হয়।