• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক ছাত্রীর মৃত্যু

প্রজন্মের আলো / ৩৪ শেয়ার
Update বুধবার, ২০ মে, ২০২৬

 শাহরিয়ার শাওন :
নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার প্রাণহানির ঘটেছে এবং একইসাথে মমতাজ বেগম নামে আরো এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার খবর শুনে হার্ট অ্যাটাক করে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
 মঙ্গলবার  (১৯ মে ২০২৬) দুপুরে এই মর্মান্তি ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
শিক্ষিকা উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রীজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে।
অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। এবং আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজি যোগে উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে একসাথে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কে চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই (বঙা) মেশিনের সাথে  তাদের সিএনজি’র মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হোন। ঘটনার পর স্থানীয়রা  তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর বিদ্যালয়ে পৌছালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আরা হ্যার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, শিক্ষিকা উম্মে কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সড়ক দূর্ঘটনার সময় তিনি  মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন।
তিনি আরো বলেন- শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে দুপুর ২টার দিকে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিকের রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম এবং অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তি ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে।
এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন- ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি এবং ধানমাড়াই করা বঙা মেশিন জব্দ করা হয়েছে তবে ঘটনার পর সিএনজি ও বঙা চালক পলিয়ে গেছে।  এ ঘটনায় থানায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories