• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রথমবার বার্ড ফ্লু’তে মৃত্যু দেখলো ভারত

প্রজন্মের আলো / ২৮৭ শেয়ার
Update বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ভারতে করোনার আক্রমণের মধ্যেই বার্ড ফ্লু আক্রান্ত হয়ে এক বালক মৃত্যুবরণ করেছে। দেশটিতে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ ও প্রাণহানির ঘটনা আগে কখনোই হয়নি। হরিয়ানা রাজ্যের ১১ বছর বয়সী এই বালক দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে প্রকাশ, বিবৃতিতে বলা হয়, বালকটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করেছে কর্তৃপক্ষ।

হরিয়ানায় এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারীর প্রকোপ চলছে। এ পরিস্থিতিতে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ভারতের মুরগির খামারগুলোতে গত দু’দশকে অনেকক্ষেত্রেই বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে তার সবই নিয়ন্ত্রণে আনা হয়েছে। মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের খবর দেশটিতে এর আগে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories