• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

১৩৬ কুরআনের হাফেজকে সম্মাননা

পবিত্র কুরআনের হাফেজ হলো এরদোগানের নাতি

প্রজন্মের আলো / ২৯৬ শেয়ার
Update রবিবার, ৩০ মে, ২০২১

অনলাইন ডেস্ক:

তুরস্কে শুক্রবার একই সাথে ১৩৬ জন কোমলমতি কুরআনের হাফেজকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজদের এ সম্মাননা দেয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তার সাথে দেশের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে ছিলে রজব তাইয়েব এরদোগানের নাতি (নাজমুদ্দিন বেলালের ছেলে) ওমর তাইয়েব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শানতুবও।
এর আগে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং প্রেসিডেন্ট এরদোগানও অনুষ্ঠান চলাকালে কুরআনে কারীমের তিলাওয়াত করেন। পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননাপ্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।

একই দিনে ইস্তাম্বুলের আলোচিত তাকসিম স্কয়ারে নির্মিত মসজিদটি উদ্বোধনেও শামিল হন এরদোগান। মসজিদটি উদ্বোধনের আগে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হয় তার সরকার। কিন্তু সব প্রতিকূলতা ডিঙ্গিয়ে মসজিদটির উদ্বোধন করা তাদের একটি দারুণ সফলতা।

তাকসিম স্কয়ারের মসজিদের ব্যাপারে এরদোগান টুইটারে লিখেন, ‘মধ্য ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের যে মসজিদটি আজ মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত হলো আল্লাহর ইচ্ছায় কেয়ামত পর্যন্ত তার মিনার থেকে আজান প্রতিধ্বনিত হবে’। এ সময় তিনি মসজিদটিকে ইস্তাম্বুল, তুরস্ক ও ইসলামী বিশ্বের জন্য কল্যাণ আখ্যায়িত করেছেন।

এ সময় আশাবাদ ব্যক্ত করে এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমাদের এ মসজিদ সবসময় মুসল্লিদের আনাগোনায় মুখরিত থাকবে। এখানে সর্বদা কুরআন তিলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হবে।’ সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories