• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

অন্তঃসত্ত্বারা করোনার টিকা নিলে ভয়াবহতা কমে নবজাতকের: সিডিসি

প্রজন্মের আলো / ৩২৫ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

অন্তঃসত্ত্বা নারীগণ যে কোনো ধরনের কোভিড টিকা নিলে ভূমিষ্ঠ হওয়ার পর তাদের শিশু করোনা সংক্রমণের ভয়াবহতা থেকে অনেকটাই নিশ্চিত হতে পারে। টিকা নেয়া প্রসূতির সদ্যোজাতটি করোনায় সংক্রমিত যদি হয়ও তা ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা প্রায় নে‌ই বললেই চলে।

এই প্রথম কোনো গবেষণা এই আশাব্যঞ্জক খবর দিল। গবেষণাটি চালিয়েছে আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড্ প্রিভেনশন (সিডিসি)’-এর ইনফ্যান্ট আউটকাম্‌স মনিটরিং রিসার্চ অ্যান্ড প্রিভেনশন ব্রাঞ্চ। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সিডিসি-র ‘মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি উইক্‌লি রিপোর্ট’-এ।

মাতৃজঠরে ভ্রূণকে চার পাশ থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে প্লাসেন্টা। যা আদতে ভ্রূণকে নিরাপদে রাখার একটি আবরণ। অন্তঃসত্ত্বার দেহের রক্তরস ও অন্যান্য পুষ্টিরস এই প্লাসেন্টার মধ্যে দিয়েই ভ্রূণে প্রবেশ করে। ভ্রূণের বিকাশে বড় ভূমিকা নেয়।

গবেষণায় দেখা গেছে, কোভিড টিকা আগে নেয়া থাকলে অন্তঃসত্ত্বাদের শরীরে করোনা সংক্রমণ রুখতে যে অ্যান্টিবডিগুলি তৈরি হয়, তা রক্ত সংবহনের মাধ্যমে ওই প্লাসেন্টার মধ্যেও প্রবেশ করে। ফলে, সেই অ্যান্টিবডিগুলি ভ্রূণেও প্রবেশ করে।

কিন্তু অন্তঃসত্ত্বার শরীরে তৈরি হওয়া সেই অ্যান্টিবডিগুলি ডেল্টা, ওমিক্রনসহ করোনার সব ক’টি রূপের ভয়াবহতা থেকে সদ্য-ভূমিষ্ঠকে বাঁচাতে পারে কি না তা বিজ্ঞানীদের এত দিন জানা ছিল না।

সিডিসি-র গবেষক দলের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক ডানা মিনে-ডেলম্যান বলেছেন, আমাদের গবেষণাতেই প্রথম জানা গেল, অন্তঃসত্ত্বার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলি কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে সদ্যোজাতদের প্রায় পুরোপুরিই রক্ষা করতে পারে। সম্পূর্ণ নতুন তথ্য পাওয়া গেল।

কত দিন পর্যন্ত সেই অ্যান্টিবডিগুলি রক্ষা করতে পারে সদ্যোজাতকে, তা-ও জানিয়েছেন গবেষকরা। গবেষণাপত্রটি বলছে, জন্মের পর থেকে অন্তত ৬ মাস কোভিড সংক্রমণের ভয়াবহতা থেকে রেহাই পাওয়ার ব্যাপারে সুনিশ্চিত থাকতে পারে সদ্যোজাতরা। মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলির দৌলতে। ফলে, জন্মের পর ৬ মাসের মধ্যে কোভিডে সংক্রমিত হলেও সদ্যোজাতদের আর হাসপাতালে ভর্তি করাতে হয় না। কোভিড ভয়াবহ হয়ে ওঠার কোনো প্রশ্নই থাকে না।

তথ্য ও পরিসংখ্যানের নিরিখে সিডিসি-র ওই গবেষকদল জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার পর বা তার আগে যদি কেউ কোভিড টিকা নিয়ে থাকেন তা হলে তাদের ৬ মাস বা তার কমবয়সী শিশুদের মধ্যে অন্তত ৮১ শতাংশ সংক্রমিত হলেও হাসপাতালে ভর্তি হচ্ছে না। মায়ের দেয়া অ্যান্টিবডিই শিশুদের কোভিডের ভয়াবহতা রুখে দিতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories