• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

প্রজন্মের আলো / ২০৫ শেয়ার
Update বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ছবি সংগৃহীত

 

আত্রাই সংবাদদাতা:

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের অভিযানে ইটভাটাটির চিমনি ও কিলন আংশিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাটির মালিক পোঃ মোঃ সিদ্দিকুর আলী, যিনি স্থানীয়ভাবে সিদ্দীকুর আলী মেম্বার নামে পরিচিত। তার ইটভাটাটির নাম ছিল O.S.B ব্রিকস্। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ইটভাটা চালানোর জন্য বৈধ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। তবে এই ইটভাটাটি কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানো হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশ দূষণের বিষয়টি নজরে আসায় প্রশাসন এই অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফিকুর রহমান আবরার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এবং বাংলাদেশ সেনাবাহিনী,জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হলে পরিবেশ দূষণ কমবে এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসবে।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories