• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান

প্রজন্মের আলো / ৯৪ শেয়ার
Update রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা:নওগাঁর আত্রাই উপজেলায় প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাশিয়াবাড়ী খালে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার ভুঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রাম দিয়ে প্রবাহিত কাশিয়াবাড়ী খালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগে  অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে আত্রাই থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, “অবৈধভাবে সুতিজাল বসিয়ে মাছ শিকার জলজ প্রাণী ও পরিবেশের জন্য ক্ষতিকর। খালের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়ে যায়। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।”

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান জানান—“কাশিয়াবাড়ী খালে সুতিজাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories