খালেক হাসান:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পুইসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, পুলিশ প্রশাসনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন ।