• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে আত্রাই থানা প্রেসক্লাবের উদ্যোগে এমপি রেজুকে সংবর্ধনা প্রদান

প্রজন্মের আলো / ৮৪ শেয়ার
Update বুধবার, ২৫ মার্চ, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্রাই থানা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ​

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা এবং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​​আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু

এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু সাংবাদিকতা ও এলাকার উন্নয়ন নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি আপসহীন ব্রত। আপনাদের লেখনীর মাধ্যমেই উঠে আসবে আমাদের এই জনপদের দুঃখ-দুর্দশার কথা, যা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

​তিনি আরও বলেন, আত্রাই-রাণীনগরকে আমি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই যাত্রায় দল-মত নির্বিশেষে সবার জন্য আমার দুয়ার খোলা। কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আমি কাজ করে যাব। আত্রাই থানা প্রেসক্লাব যেন বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে এলাকায় সত্যের আলো ছড়িয়ে দেয়, সেই প্রত্যাশা রইল।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মো. আব্দুল মজিদ মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories