• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

প্রজন্মের আলো / ১০৭ শেয়ার
Update বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​দুর্নীতি প্রতিরোধ কমিটির আত্রাই উপজেলা শাখার সভাপতি এ. এফ. এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।
​প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ​দুর্নীতি একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে তারুণ্যকে একতাবদ্ধ হতে হবে। আজকের প্রজন্ম যদি সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবেই একটি শুদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। প্রতিটি নাগরিকের উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।
​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সবাই দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories