• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১২৬ শেয়ার
Update শনিবার, ৮ মার্চ, ২০২৫

 পারভেজ গাদ্দাফী: 
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি বলেন,
“নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়,নারী সচেতন হলে সমাজ সচেতন হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি তার বক্তব্যে নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন,”নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদুল আলম পিন্টু,সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার,আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান,মোঃ রুহুল আমিন,শাহাদুল ইসলাম বাবু,ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি এস এম কামাল উদ্দিন টগর, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাজকিয়া,জান্নাতুন ফেরদৌস,রাফিয়া সহ স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories