• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৫৪ শেয়ার
Update রবিবার, ৮ মার্চ, ২০২৬

সংবাদদাতা:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার” এবং “সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং অগ্রযাত্রা প্রকল্প- ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় ​আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন,​ একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারী- পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। আমাদের মনে রাখতে হবে, সমাজ ও রাষ্ট্রের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ​তিনি আরও যোগ করেন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও সহিংসতা রোধ করে ঘরে এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,​ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খলেকুজ্জামান বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, স্কুল ছাত্রী আফিয়া লাইবা, রাফিয়া রাত্রি, তাজকিয়া ফারহিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমানসহ ​বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশুদের সুরক্ষায় একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories