• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন

প্রজন্মের আলো / ১২১ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাই উপজেলায়  অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতি। কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজারো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইটভাটা মালিক সমিতির সদস্য মো. আশাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

​ইটভাটা মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ​মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিক-এর বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়।

জানা যায়, তারা চলতি মৌসুমের ইটভাটা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করেছে। এই অর্থ ইট প্রস্তুতের কাঁচামাল, শ্রমিকদের পারিশ্রমিক ও জমি ভাড়াসহ প্রাথমিক প্রস্তুতিতে ব্যয় করা হয়েছে। তারা জানান, ইতোমধ্যে প্রশাসনের নির্দেশে তাদের ইটভাটার কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

​যদি এই মুহূর্তে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়, তবে ব্যাংক ঋণ পরিশোধ করা অসম্ভব হবে এবং লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে। ইটভাটা বন্ধ হলে গ্রামের বিশাল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজনদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে। বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। ​এছাড়াও সমিতির পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি প্রদানের জন্য জোর আবেদন জানানো হয়েছে।

আত্রাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামতলী বাবু বলেন, আমরা সরকারের সকল আইন মেনে ইটভাটা চালাতে বদ্ধপরিকর। যদি কোনো ইটভাটা নিয়ম অমান্য করে, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ঢালাওভাবে ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমের জন্য ভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা কাজ না হারায়।

​​এসময় উপস্থিত ছিলেন, আত্রাই ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মীর সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মো. মমিনুল মিঠু, সদস্য মো. নাজমুজ্জামান ভূট্র, সদস্য শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories