• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ

প্রজন্মের আলো / ১৯১ শেয়ার
Update মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ৩ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে লটারির আয়োজন করা হয়।

উপজেলার ৩টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত হন।

আহসান গঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টে জাহাঙ্গীর আলম, আহসান উল্লাহ হাইস্কুল পয়েন্টে মোফাখখারুল এবং সাহেবগঞ্জ বাজার পয়েন্টে মাহবুব করিম নিয়োগ পেয়েছেন।

উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) এর ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। তিনি বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories