• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৩২ শেয়ার
Update সোমবার, ১৮ মে, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বৈকাল ৪ ঘটিকায়  উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আইন-শৃংখলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আত্রাই থানা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন বিভিন্ন ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

​মুখ্য উপদেষ্টা ও প্রধান অতিথি এমপি মো. রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে বলেন, একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রথম শর্তই হলো উন্নত আইন- শৃংখলা পরিস্থিতি। আত্রাই উপজেলাকে একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে আশ্রয় দেওয়া হবে না। আমি আশা করি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ প্রশাসনের পাশে থেকে আইন-শৃংখলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। আজকের সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরামর্শ এসেছে, সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ করে উপজেলার হাট-বাজারগুলোর নিরাপত্তা বৃদ্ধি, যানজট নিরসন এবং ইভটিজিং প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসনের একার পক্ষে সব কাজ নিখুঁতভাবে করা সম্ভব নয়, তাই সমাজের সকল স্তরের সচেতন নাগরিকদের আইন-শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ ৮ টি ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories