খালেক হাসান:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যের সমন্বয় থাকলে সমাজে শান্তি বজায় রাখা সম্ভব। কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, এলাকায় চলমান সমস্যা, সামাজিক অপরাধ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর, প্রাণী সম্পদ কর্মকর্তা আবুু আনাছ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম প্রমূখ।