খালেক হাসান:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উপজেলা আমীর হিসেবে মোঃ আসাদুল্লাহ আল গালিব,সেক্রেটারী হিসেবে মোঃ তোজাম্মেল হক এবং নায়েবে আমীর হিসেবে মোঃ ওসমান গনি নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে রোকন সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুসারে রোকনদের প্রত্যক্ষ
ভোটে উপজেলা আমীর হিসেবে মোঃ আসাদুল্লাহ আল গালিব নির্বাচিত হন। তিনি আমীর নির্বাচিত হওয়ার পর সেক্রেটারী ও নায়েবে আমীর মনোনয়ন দেন। আমীরের দেওয়া মনোনয়নকে সম্মান দেখিয়ে উপস্থিত রোকনগণ সর্বসম্মতিক্রমে সমর্থন জানান।
সম্মেলনে আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ ওসমান গনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর মোঃ খন্দকার আব্দুর রাকিব।
তিনি বলেন,”আমরা একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটি আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো ইসলামী মূল্যবোধ ও নীতিমালা প্রতিষ্ঠা করা
এবং সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার,শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। নতুন কমিটি এই লক্ষ্য অর্জনে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন,”আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি আদর্শিক সংগ্রাম। আমরা চাই আমাদের সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠা হোক।
নতুন কমিটির দায়িত্ব হবে এই আদর্শকে সামনে রেখে জনগণের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব,ঐক্য ও সংহতি গড়ে তোলা। এ জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন,”বর্তমান সময়ে আমাদের সমাজে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও সংঘবদ্ধ হতে হবে।
নতুন কমিটি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর,ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা,
যেখানে প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারবে।আমরা একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটি আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন এবং কর্ম পরিষদ সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আমীর মোঃ খবিরুল ইসলামকে নওগাঁ জেলা
জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হিসেবে ঘোষণা দেন জেলা আমীর মোঃ খন্দকার আব্দুর রাকিব। নতুন কমিটি গঠনের মাধ্যমে আত্রাই উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও গতিশীল হবে।