• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া, কোরআন বিতরণ

প্রজন্মের আলো / ১৪৬ শেয়ার
Update রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আত্রাই উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া, কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন এবং সন্ধায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ হাবিবুল্লাহ।

তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”পরীক্ষায় সফলতা অর্জনের জন্য পড়ালেখার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে।পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ,তবে এটি জীবনের শেষ লক্ষ্য নয়। সফলতার জন্য নিয়মিত পড়াশোনা,সময় ব্যবস্থাপনা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা অপরিহার্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন এবং আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ মনোয়ার হোসাইন। এছাড়াও কলকাকলি, বিয়াম, আহসান গঞ্জ স্কুলের ছাত্রসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং সন্ধ্যায় ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন,এ ধরনের আয়োজন পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories