• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রজন্মের আলো / ১১৮ শেয়ার
Update বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আমি আশা করি, কৃষকরা এই বীজ ও সার সঠিক সময়ে ব্যবহার করে রবি মৌসুমে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করবেন। কৃষির এই অগ্রগতিতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আমরা প্রতিটি কৃষককে এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় উপকরণ দিচ্ছি। ডিএপি ও এমওপি সারের সাথে উন্নতমানের বীজ দেওয়া হয়েছে, যা ফসলের গুণগত মান এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করবে। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরণের কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে খাদ্য উৎপাদনে আরও এগিয়ে নিয়ে যাই।

​এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান,আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মো. আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রমুখ।

উল্লেখ্য,সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাচ্ছেন। সর্বমোট ৫ হাজার জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ ধাপে ধাপে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। এই প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ এবং মসুর এই সাতটি ফসলের জন্য কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।

​গমের জন্য: ৪০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ​

সরিষার জন্য: সর্বোচ্চ ৪ হাজার ৪০০ জন কৃষককে দেওয়া হবে। তাঁদের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হবে।

​সূর্যমুখীর জন্য: ২০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

​চিনাবাদামের জন্য: ১০০ জন কৃষককে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

​শীতকালীন পেঁয়াজের জন্য: ২০ জন কৃষক পেয়েছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

​ডাল ফসলের মধ্যে মুগের জন্য: ১০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

​মসুরের জন্য: ৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories