• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ছাত্রী হেনস্থার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রজন্মের আলো / ১০৫ শেয়ার
Update মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী বান্দাইখাড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তার অপসারণ ও শাস্তির দাবি জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ২৪.০২.২০১৪ ইং সালে দিলিপ কুমার মন্ডল ছাত্রীদের প্রতি অসদাচরণ করার কারণে ভুল স্বীকার করলে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাকে সাধারণ ক্ষমা করে সতর্ক করেন এর পরেও তিনি এ আচরণ বন্ধ করেননি।

গত ১২.০৩.২০২৫ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কাছে ছাত্রীদের পক্ষ থেকে অভিভাবকরা লিখিত অভিযোগ দাখিল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তাকে দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

তবে গত ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার প্রামানিকের অবসর গ্রহণের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে দিলিপ কুমার মন্ডল এ দায়িত্ব পান। মানববন্ধনে বক্তারা তার অবিলম্বে অপসারণ ও শাস্তি দাবি করেন।

সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো.জাহিদ বলেন,”মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চাই।”ছাত্রী কামরুন নাহার বলেন,”তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডল অভিযোগ অ-স্বীকার করে বলেন,”এগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

স্থানীয়দের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ আকরাম হোসেন সরদার,মোঃ আনোয়ার হোসেন তরফদার,মোঃ মামুনুর রশিদ,ছাত্রী অভিভাবক মোঃ ওহিদুর রহমান,ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ তাসমিয়া,তাফসিয়া,ফারহানা ইয়াসমিন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories