• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সভা

প্রজন্মের আলো / ৭০ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ​

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

আপনারা নির্বাচনের কারিগর হিসেবে কাজ করেন। তাই ভোটারদের সচেতন করা এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোনো প্রকার ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

​ বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো. রবিউল হাসান ও ​তারিক ইকবাল প্রমুখ। ​উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের নিয়মাবলী, কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories