• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জামায়াতের এমপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

প্রজন্মের আলো / ১৭৫ শেয়ার
Update বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

পারভেজ গাদ্দাফী:

নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে নওগাঁ- ০৬(আত্রাই-রাণীনগর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর ঈদ শুভেচ্ছা ও এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাটি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আত্রাইয়ের ৮টি ইউনিয়নের প্রধান সড়ক ঘুরে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এসে সমাপ্ত হয়। এতে প্রায় তিন শতাধিক মটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে,যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মো.খবিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন “জামায়াতে ইসলামী দেশের মানুষের অধিকার রক্ষা,

ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই শোভাযাত্রা আমাদের সংগঠনের শক্তি,ঐক্য ও জনসম্পৃক্ততার প্রতীক।আমরা জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও যোগ করেন,”আগামী দিনগুলোতে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.আসাদুল্লাহ আল-গালিব বলেন,ভবিষ্যতে এমন জনসম্পৃক্ততামূলক কর্মসূচির মাধ্যমে আমরা ইসলামী আদর্শ ও সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে চাই।এই শোভাযাত্রা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন গতির সঞ্চার করেছে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.তোজাম্মেল হক,নায়েবে আমীর মো.ওসমান গণি,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন আহমেদ,সেক্রেটারী মোঃ আব্দুর রশিদ,হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর মো. শওকত প্রমুখ। এছাড়াও উপজেলার ৮ ইউনিয়নের নেতাকর্মী,সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories